বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনের ২৭ জু্লাই অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বাতিলকৃতরা হলেন- হাজী রফিক আহমদ, স্বরুপ দে পংকু, মুফতি মাহমুদ জায়গীরদার।
শুক্রবার সকাল ১০টায় মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্ধারিত থাকলেও রিটার্নিং কর্মকর্তা বিকেল পৌনে ৫টায় মনোনয়ন পত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান।
এপ্রসঙ্গে বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ বলেন, পুরাতন খালাস পাওয়া একটি মামলা চলমান দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার প্রস্তুতি নিচ্ছি।
নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ থেকে ৮ জুলাই আপীল, ৯ জুলাই আপীল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়ন প্রত্যাহের শেষ তারিখ, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং আগামী ২৭ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে শপথ গ্রহন করায় বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। ফলে আগামী ২৭ জুলাই এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজকের সিলেট/ডি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








