সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের প্রত্যাককে মিথ্যে প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরী করেছিলো তাদের স্বার্থের জন্য- তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত।
বৃহস্পতিবার দুপুরে সাবেক নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন। এখানে একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন। তারা যে আমাকে এতো পছন্দ করেন তা আমি জানতাম না।তাদের ভালবাসায় আমি নিজেকে ধন্য মনে করি।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








