গোয়াইনঘাটে পিকআপের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৬ PM

গোয়াইনঘাটে পিকআপের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৩:৩৪:১৩ AM

গোয়াইনঘাটে পিকআপের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডি আই পিক-আপে পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জোবায়ের আহমদ (৮) আব্দুল মহল মাদ্রাসার ছাত্র।

শনিবার দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়িতে ফেরার পথে আলীরগাঁও প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে মাদ্রাসায় ছুটি হওয়ার পর গোয়াইনঘাট সারীঘাট প্রধান সড়কে মাদ্রাসার একটু সামনে রাস্তা পারাপারে অপরপ্রান্ত থেকে আসা ডি আই-পিকআপের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মার যায়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক এনে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতাহল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পিকআপ জব্দ করা হয় পিকআপ চালক পলাতক অবস্থায় রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর