সিলেট জেলার সীমান্ত থানাগুলোর পুলিশ বুঙ্গার (চোরাচালান) চিনি আসা বন্ধ বলে জোরগলায় দাবি করলেও প্রায় প্রতিদিনই সিলেট মেট্রো এলাকায় ধরা পড়ছে চিনির চালান।
মাত্র একদিনের ব্যবধানে সিলেট মেট্রেপলিটন দক্ষিণ সুরমা থেকে ৪০ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকার ভারতীয় চোরাইে চিনিভের্তি দুইটি ট্রাক জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুই চোরাকারবারিকেও আটক করা হয়েছে। মূলত সীমান্ত এলাকার থানাগুলোর উপর দিয়েই আসছে এসব চিনির চালান।
শনিবার(১৩ জুলাই) ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমা এলাকাধীন এসএমপির মোগলাবাজার থানার জলকরকান্দি এলাকা থেকে চিনি জব্দ ও চোকারবকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পাবনার সুজানগর থানার আন্দারকোঠা গ্রামের মৃত রহিম উদ্দিন সরদারের ছেলে ট্রাক চালক কুরবান আলী (৪৫) ও দিনাজপুরের খানসামা থানার গোয়ালদিহি গ্রামের নবকান্ত রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ ত্র জানায়, শনিবার (১৩জুলাই) ভোররাত তিনটার দিকে মহানগর ডিবি পুলিশ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জলকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজন চিনি চোরাইকারবারীকে আটক করে। এসময় আটককৃত দুজনের হেফাজত থেকে পুলিশ ৭১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪১ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের গ্রেফতার দেখিয়ে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগের দিন শুক্রবার এসএমপির এয়ারপোর্ট থানার খাসদবির এলাকা থেকে আম্বরখানা ফাঁড়ির এক দল পুলিশ ৫৮ বস্তা চিনিসহ দুজনকে গ্রেফতার করে।
আজকের সিলেট/বার্তা/কে.আর









