ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মার্কিন চাপ প্রত্যাখ্যান নেতানিয়াহুর
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ AM

ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মার্কিন চাপ প্রত্যাখ্যান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১০:৪১:৪০ AM

ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মার্কিন চাপ প্রত্যাখ্যান নেতানিয়াহুর


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সংঘাত শেষ হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজি নন বলে যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছেন।

একটি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু গাজায় সম্পূর্ণ বিজয় অর্থাৎ হামাসের ধ্বংস এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের ফিরে না আসা পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি আরও অনেক মাস লাগতে পারে-যোগ করেন নেতানিয়াহু।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ছিটমহলের জনসংখ্যার ৮৫ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েল তার আক্রমণের লাগাম টানতে এবং যুদ্ধের টেকসই সমাপ্তিতে অর্থপূর্ণ আলোচনার জন্য তীব্র চাপের মধ্যে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্ররা এবং তাদের অনেক শত্রু দীর্ঘ-সুপ্ত দুই-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছে, যেখানে একটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রের পাশাপাশি বসবে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন যে জর্ডান নদীর পশ্চিমের সমস্ত ভূমির উপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকতে হবে, যেটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ড অন্তর্ভুক্ত করবে।

সূত্র : বিবিসি

সিলেটজুড়ে


মহানগর