দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলল আর্জেন্টিনা। আক্রমণে ভয় ধরিয়েছে কলম্বিয়াও। কিন্তু জালের দেখা পেল না কেউই। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় কোপা আমেরিকার ফফাইনাল গড়ালো অতিরিক্ত সময়ে।
এই অর্ধে সবচেয়ে আলোচিত বিষয় লিওনেল মেসির চোট। প্রথমার্ধে পাওয়ার চোটের পরও দ্বিতীয়ার্ধে নেমেছিলেন মাঠে। কষ্টে চালিয়েও যাচ্ছিলেন। কিন্তু কলম্বিয়ার শারীরিক ফুটবলে শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে মেসিকে। ৬৫তম মিনিটে অধিনায়ক বন্ধনী বিশ্বাস্ত সতীর্থ দি মারিয়ার হাতে তুলে দিয়ে মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। তার জায়গায় নামেন স্ট্রাইকার নিকোলাস গনসালেস।
সাইডলাইনে বসে ছোট্ট বালকের মতো অশ্রু ঝরাতে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ককে।
আজকের সিলেট/ডি/এপি
ক্রীড়া ডেস্ক 








