ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়ে যা জানালেন রোহিত
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়ে যা জানালেন রোহিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৯:২৬:১৮ AM

ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়ে যা জানালেন রোহিত


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ভারতকে জয় এনে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দেশের মাটিতে বিশ্বকাপের শিরোপা উদযাপনের শেষে বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সপরিবারে। এমনকি ছুটির অবসরে উইম্বলডনের সেমিফাইনালেও দর্শক আসনে দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি লন্ডনের মাটিতে একটি ইভেন্টে অংশ নেন তিনি যেখানে তার ওয়ানডে ও টেস্ট থেকে অবসর সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ভারতের হিটম্যান খ্যাত এই তারকা।

বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর জানিয়েছেন রোহিত। এরপর থেকে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঁকি দিয়েছে যে, রোহিত ওয়ানডে ও টেস্ট কতদিন খেলবেন। এ প্রসঙ্গে ডালাসে একটি ইভেন্টে রোহিত বলেন, ‘আমি এখনও এত দূরের কথা ভাবিনি। আরও ভালো করে বললে আমার ভবিষ্যত সম্পর্কে কোনও সিদ্ধান্ত এখনই নিইনি। তাই আপনাদের এটা বলতে পারি, আমাকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে দেখবেন।।’ 

সরাসরি কিছু না বললেও তিনি যে আর বেশিদিন নেই সেটা জানিয়ে দিলেন। রোহিতের এখন বয়স ৩৭। এরপর ২০২৫ সালে রয়েছে দুটো বড় পরীক্ষা। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি আর তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই দুটো জেতার জন্য রোহিতের দক্ষতার দিকে তাকিয়ে রয়েছে।

এর আগে বোর্ড সচিব জয় শাহ জানান, রোহিতের হাতে তিনি পরের দুটো আইসিসি ট্রফি দেখতে চান। আগামী বছর তাঁর বয়স হবে ৩৮। তারপর আর তিনি জাতীয় দলের খেলা চালিয়ে যাবেন না বলে মনে করা হচ্ছে

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর