গভীর রাতে ব্যারিস্টার পার্থ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ AM

গভীর রাতে ব্যারিস্টার পার্থ গ্রেপ্তার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৪ ০৪:৪৪:৩১ AM

গভীর রাতে ব্যারিস্টার পার্থ গ্রেপ্তার


বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্রটির দাবি, পার্থর বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়।

পরিবার ও দলের ভাষ্য, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন আন্দালিব রহমান পার্থ। এ কারণে তাকে তুলে নেওয়া হতে পারে।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর