ভারতে সাময়িকভাবে থাকতে পারবেন শেখ হাসিনা, এরপর গন্তব্য কোথায়?
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ AM

ভারতে সাময়িকভাবে থাকতে পারবেন শেখ হাসিনা, এরপর গন্তব্য কোথায়?

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ১০:৩০:০১ AM

ভারতে সাময়িকভাবে থাকতে পারবেন শেখ হাসিনা, এরপর গন্তব্য কোথায়?


বাংলাদেশের সদ্য দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অন্তর্বর্তীকালীন অবস্থানের অনুমতি দিয়েছে দেশটির সরকার। ভারতে তার থাকার অনুমতি শুধু সাময়িক। মিডিয়া রিপোর্টে এ কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত ব্যাপক লজিস্টিক সহায়তা দেবে। খবর এনডিটিভির।

নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভের পর সোমবার পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা।

হাসিনা বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয় চাইছেন। তার সঙ্গে আছেন যুক্তরাজ্যের নাগরিক তার বোন শেখ রেহানা। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির এমপি। তবে এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিয়তা পাওয়া যায়নি।

এদিকে ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি ঢাকার দ্রুতগতির উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান টেলিভিশনে ভাষণে বলেন, “শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করছে।”

“আমি (দেশের) সমস্ত দায়িত্ব নিচ্ছি। অনুগ্রহ করে সহযোগিতা করুন,” তিনি বলেন।

শেখ হাসিনা পদত্যাগ করার আগে বলপ্রয়োগে টিকে থাকার জন্য শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে কোনো বাহিনী-সংস্থার শীর্ষ কর্মকর্তারা রাজি হননি অতিরিক্তি বল প্রয়োগ করতে। গত দুই দিনে হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর