সিলেটে হামলা প্রতিহতে বিএনপির তৎপরতা: সংখ্যালঘু রক্ষার আহ্বান
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৩ AM

সিলেটে হামলা প্রতিহতে বিএনপির তৎপরতা: সংখ্যালঘু রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ০২:১২:৫৪ AM

সিলেটে হামলা প্রতিহতে বিএনপির তৎপরতা: সংখ্যালঘু রক্ষার আহ্বান


সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছেন সিলেট বিএনপির নেতারা। তাঁরা একটি পিকআপে চড়ে মাইকযোগে প্রচার করছেন, ‘বাড়িঘর, অফিস-আদালত, দোকানপাটে হামলাকারী দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বা তাঁদের উপাসনালয় রক্ষা করাও একজন সচেতন নাগরিকের কর্তব্য।’

মঙ্গলবার দুপুর ১ টায় পর থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরে এ প্রচারণা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটের পুলিশ সুপারের কার্যালয়, একাধিক পুলিশ ফাঁড়িসহ সরকারি-বেসরকারি স্থাপনা, প্রতিমন্ত্রী-এমপি-মেয়রের বাসভবন, আওয়ামী লীগের নেতা, সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলরের বাসা-কার্যালয় এবং আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীদের দোকান-প্রতিষ্ঠানে একের পর এক হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরই বিএনপি নেতারা পিকআপযোগে মাইকিংয়ে নামেন।

বিএনপি নেতাদের বহনকারী পিকআপটি নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকা ঘুরে বিভিন্ন পাড়া-মহল্লায় যাচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর