দুই কোটি ৩৭ লাখ টাকা বকেয়া থাকায় সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উচ্চ পর্যায়ের একটি টিম স্টেশনটি বন্ধ করে দেয়। এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন।
এসময় প্রতিষ্ঠানটির অপর ডিজিএম জিল্লুর রহমান ও প্রতিষ্ঠানটির সুনামগঞ্জ ব্যবস্থাপক শফিকুল হক উপস্থিত ছিলেন।
জানা যায়, সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বার বার বকেয়া দেওয়ার তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৭ লাখ টাকা বিল পরিশোধ করেনি।
সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের সুনামগঞ্জ আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








