গণখুনি শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ : শামীম আহমদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৪ AM

গণখুনি শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ : শামীম আহমদ

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ০৬:২১:০৮ AM

গণখুনি শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ : শামীম আহমদ


সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বলেছেন, দীর্ঘ ১৫ বছর আন্দোলন ও সংগ্রামের পর শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু সিলেটবাসীর মনে এখনো বিজয়ের আনন্দ নেই। কারন ফ্যাসিস্ট হাসিনার রেজিমের সময়ে গুম হওয়া সিলেটবাসীর প্রিয়নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে এখনো আমরা ফিরে পাইনি। আমাদের নেতা আগামীর বাংলাদেশের কর্ণধার দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। যেদিন আমাদের গুম হওয়া নেতাদের ফিরে পাব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্মভূমিতে ফিরে আসবেন সেদিনই প্রকৃত বিজয়ের স্বাদ পাব।

শুক্রবার বাদ আসর দেওয়ানবাজার ইউনিয়নের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অত্র ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতাকে আকড়ে রাখতে যে গণহত্যা চালিয়েছে এবং এই হত্যাজজ্ঞের সাথে যারা জড়িত ছিল, যারা দূর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।

দেওয়ানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী মেম্বার, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ সালাম।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নোমান আহমদ লষ্কর, বোরহান আহমদ, মিজানুর রহমান মির্জা, মোঃ গেদা মিয়া, অব্দুল অজুদ, ছুফি মিয়া, নিজাম উদ্দিন, আতিকুর রহমান, ছোরাব উদ্দিন, দবির আহমদ, জাকির আহমদ, ফাহাদ আহমদ, ফয়জু আহমদ, সাহাব উদ্দিন, মামুন আহমদ, মুছলেক আহমদ, সাজু মিয়া, সালেহ আহমদ, মিছবাহুর রহমান, মিয়াদ আহমদ, মাজিম আহমদ, ছাব্বির আহমদ, আশাক আহমদ, আফরান শাকিল, সালমান আহমদ, রেদুয়ান আহমদ, আহবাবুর রহমান, জাবির আহমদ, এমদাদুর রহমান, মারজান আহমদ প্রমূখ।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মামুন আহমদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জনকল্যাণবাজার জামে মসজিদের ইমাম মাওলানা সোফান আহমদ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর