সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ধর্মীয় সসম্প্রীতি রক্ষা ও সাম্প্রদায়িক উস্কানীর বিরুদ্ধে মুসল্লিদের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে মধ্যনগর বাজার বড় মসজিদের সামনে থেকে মিছিলটি সারা বাজার প্রদক্ষিন শেষে পুনরায় মসজিদের সামনে এসে মিছিলের সমাপ্তি হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পরপরেই বাংলাদেশে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ভীতি কাজ করছে।ভীতিকর পরিস্থিতির বিরুদ্ধে সকলকে রুখে দাড়িয়ে সচেষ্ট ও সচেতন থাকতে হবে। এমনটাই প্রত্যাশা করেন মিছিলে অংশগ্রহনকারী মুসুল্লিগন।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর বাজার জামে বড় মসজিদের ইমাম ও খতিব আবুল হাসান আখঞ্জী, মসজিদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন তালুকদার রব, সদস্য মোঃ আবুল হাসেম, মোঃবুরহান উদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান মুন্না, মোঃ শাকিল আহমেদ আহমেদ, মোঃ নুরুজ্জামান, মোঃতাজুল ইসলাম, মোঃ তারিকুল হাসান, মোঃআব্দুল জলিল, মোঃ মোকশেদ আলম, মোঃ মৌজ আলী, মোঃ পলাশ, মোঃ রাজীব হোসেন প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








