কুয়াশাচ্ছন্ন আকাশে তাপসম্রাট সূর্যের উঁকি : কমছে না শীতের তীব্রতা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ PM

কুয়াশাচ্ছন্ন আকাশে তাপসম্রাট সূর্যের উঁকি : কমছে না শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৩:১৭:১৪ AM

কুয়াশাচ্ছন্ন আকাশে তাপসম্রাট সূর্যের উঁকি : কমছে না শীতের তীব্রতা


তিনদিন কুয়াশাচ্ছন্ন থাকার পর সোমবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেটের আকাশে উঁকি দেয় তাপসম্রাট সূর্য। তার পর বইছে কনকনে বাতাস ও শৈতপ্রবাহ।
বাংলা সনের মাঘ মাসের প্রথম সপ্তাহান্তে দেশের উত্তরপূর্বাঞ্চল সিলেট ও মৌলভীবাজারসহ দেশের ২২ জেলাতে বয়ে যাচ্ছে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ। যে কারণে এসব জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সিলেটেও ঝেঁকে বসেছে শীত। কাবু হয়ে হয়ে পড়েছে জনজীবন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে ১৩.৬ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন। তাপমাত্রা আরও কমে শীত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন তিনি।

 এদিকে, সিলেটজুড়ে বেড়েছে ঘন কুয়াশার দাপট। সোমবার দুপুর ১টার দিকে ঘন কুয়াশার আড়াল থেকে  সিলেটের আকাশে উঁকি দেয় সূর্য। তবে বইছে কনকনে বাতাস, কমছে না শীতের তীব্রতা।

 এই তীব্র শীতে কষ্টে আছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। সরকারি-বেসরকারিভাবে সিলেটের বিভিন্ন স্থানে এসব মানুষের মাঝে অব্যাহত রয়েছে শীতবস্ত্র বিতরণ। এতে কিছুটা হলেও শীত নিবারণ হচ্ছে তাদের। তবে অন্যান্য বছরের তুলনায় শীতবস্ত্র বিতরণ কম বলে দৃষ্টিমান হচ্ছে।

আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর