চলন্তিকা ক্রীড়া চক্রের প্রবাসী সদস্য আব্দুল জব্বারকে সম্মাননা স্মারক প্রদান
চলনন্তিকা ক্রীড়া চক্র-এর প্রবাসী শাখার সদস্য আব্দুল জব্বার এর স্বদেশ আগমন উপলক্ষে ""সম্মাননা স্মারক"" প্রদান করা হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে চলনন্তিকা ক্রীড়া চক্রের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন আহমদ ও হাসান শহীদ হাসনু এর রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
সংঠনের সহ-সম্পাদক মইনউদ্দীনের সঞ্চালনায় ও দেলুয়ার হোসেন দিলু এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চলন্তিকা ক্রিড়া চক্রের সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃশাহীন রানা, জুবের আহমদ, প্রচার সম্পাদক আফবুল কামাল রেকি,মুন্না আহমদ মাসুম,এনামুল হক, জুনেদ আহমেদ জুনু, প্রথাপ চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন, খালেদ, সুহেব, মুন্না, জাহেদ, জুনেদ, জাহেদ রুহুল আমিন, আনা মিয়া, সোহেদ আহমদ সহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলায়াত করেন জুবের আহমেদ ও দোয়া পরিচালনা করেন জৈনপুর আহলে সুন্নত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।
আজকের সিলেট / ডেক্স/ এসসিজে
নিজস্ব প্রতিবেদক 








