দাঁত ও মুখের ভেতরের সুস্থতায়
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ PM

দাঁত ও মুখের ভেতরের সুস্থতায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৯:০৮:০৯ AM

দাঁত ও মুখের ভেতরের সুস্থতায়


আমাদের সুস্থতা ও সৌন্দর্য অনেকটা জুড়ে রয়েছে দাঁত ও মুখের ভেতরের সুস্থতা। আসুন জেনে নেই দাঁত ও মুখের ভেতরটা ভালো রাখতে পারি যেভাবে-

•    দাঁত সুস্থ রাখতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে।
•    ছোটবেলা থেকে শেখা, দিনে নিয়মিত দু’বার দাঁত মাজার কথা মনে আছে তো।
•    দাঁতের অ্যানামেল, আবরণ ও রং নষ্ট করে এমন খাবার খাওয়া যাবে না।
•    আইসক্রিম, কোল্ড ড্রিংকস যতই পছন্দ হোক খাওয়ার আগে দাঁতের কথা ভাবুন।
•    কিশমিশ, খেজুর বা বাদামের মতো শুকনো ফলগুলো আমাদের শরীরের জন্য উপকারী।

তবে খাওয়ার পর দাঁতের ফাঁকে থেকে গেলে তা কিন্তু দাঁতের জন্যে ক্ষতিকর।
•    কেক-নরম পেস্টি দাঁতের ফাঁকে গর্ত তৈরি করে ও জীবাণুর জন্ম দেয়।
•    অ্যালকোহল পানে মুখ শুষ্ক করে রাখে। মুখের লালার প্রবাহ কমে যায় দাঁতের ক্ষয় বাড়ে এবং নানা রকম প্রদাহ তৈরি হয়
•    কফি, চা ও অ্যানার্জি ড্রিংকসসহ ক্যাফেইনযুক্ত পানীয় পানেও সতর্ক থাকতে হবে। চা-কফি অতিরিক্ত পান করলে দাঁতে দাগ বসে যায়।

মনে রাখতে হবে, মুখে সঠিক লালা প্রবাহ দিয়েই আমাদের হজম প্রক্রিয়া শুরু হয়। দাঁত ও মুখের ভেতরটা পরিষ্কার না থাকলে, এতে খাদ্যের কণা ও জীবাণু দাঁত থেকে পেটে চলে যায়।

দাঁত, জিভ বা মুখের ভেতরে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর