সড়কের পাশে পড়েছিল মানুষের একটি খণ্ডিত পা
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৯ PM

সড়কের পাশে পড়েছিল মানুষের একটি খণ্ডিত পা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৫:০৩:৩৬ AM

সড়কের পাশে পড়েছিল মানুষের একটি খণ্ডিত পা


মালনীছড়া চা বাগানের মূলসড়কের পাশে থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে এয়ারপোর্ট রোডে মালনীছড়া চা বাগানের পাশে ওই সড়ক থেকে খণ্ডিত পা’টি উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত ৮টার দিকে মালনীছড়া চা বাগানের রাস্তার পাশেই ওই কাটা পাটি পড়ে থাকতে দেখেন চা বাগানের পাহারাদার করিম মিয়া। পরবর্তীতে ওই পাহারাদার এয়ারপোর্ট থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পাহারাদারের সহযোগিতায় ওই খণ্ডিত পা উদ্ধার করে পুলিশ। খণ্ডিত ওই পাটি তাৎক্ষণিক এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।

ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, উদ্ধার করা পা একজন পুরুষের বলে ধারণা করা হচ্ছে। ওই পুরুষের বয়স আনুমানিক পঞ্চাশোর্ধ্ব। তবে পা পাওয়া গেলেও পুরো শরীর এখনও পাওয়া যায়নি। শিগগিরই অবশিষ্ট দেহের অংশ খুঁজে বের করা হবে। তবে এখন পর্যন্ত কাটা পাটি কার তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর