চুনারুঘাটে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০২ AM

চুনারুঘাটে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০৯:০২:৫৮ AM

চুনারুঘাটে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন


'বৃক্ষ দিয়ে সাজাই দেশ- সমৃদ্ধ করি বাংলাদেশ' এই প্রতিপাদ্য কে সামনে রেখে চুনারুঘাট ইসলামী ব্যাংক কর্তৃক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে চুনারুঘাট ইসলামী ব্যাংক শাখা কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুনারুঘাট শাখা প্রধান আবু সাদাত মওদুদ আহমদের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোঃ শাহ আলমের মুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো সজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ও শরীয়াহ সেক্রেটারিয়েটের মুরাক্বীব ফখরুল ইসলাম মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট শাখা ম্যানেজার অপারেশনস মোঃ মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, আর ডি এস কেন্দ্র প্রধান মাহমুদা আক্তার।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফিল্ড অফিসার মোঃ ইয়াহিয়া প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর