সিলেটের বিএনপি নেতাদের 'আমলনামা' তারেক রহমানের হাতে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৯ AM

সারাদেশে নিষ্ক্রিয় নেতাদের তালিকা করেছে বিএনপি

সিলেটের বিএনপি নেতাদের 'আমলনামা' তারেক রহমানের হাতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ১১:১৩:২৩ AM

সিলেটের বিএনপি নেতাদের 'আমলনামা' তারেক রহমানের হাতে


গত ২৮ অক্টোবর ৭ জানুয়ারী পর্যন্ত থেকে সরকার পতনের চুড়ান্ত আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে সারাদেশের তালিকা করেছে বিএনপি। এই তালিকারা কারা আন্দোলনে সক্রিয় ছিলেন আর কারা নিষ্ক্রিয় ছিলেন, এটি চিহিৃত করা হয়েছে। সারাদেশের ন্যায় সিলেটেও এমন তালিকা করা হয়েছে। আর এসব তালিকা সরাসরি চলে গেছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। তালিকায় থাকা নিষ্ক্রিয় নেতারা শাস্তির মুখোমুখি হতে পারেন, এমন আশঙ্কায় ভূগছেন সিলেট বিএনপিতে নিষ্ক্রিয় থাকা বেশ কয়েকজন নেতা।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিগত আন্দোলনে দলের জেলা, মহানগর, উপজেলা, পৌর ও মহানগরের ওয়ার্ড সমূহের একটি উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন। এমন পরিস্থিতিতে দলে শুদ্ধি অভিযান চালিয়ে তৃণমূলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আন্দোলনে সক্রিয় ও নিষ্ক্রিয়দের পৃথক তালিকা করা হয়েছে।


সিলেট বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, নিষ্ক্রিয় নেতাদের তালিকায় সিলেট জেলা ও মহানগর, উপজেলা, পৌর ও মহানগরীর ওয়ার্ড সমূহের বিএনপির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার নামও রয়েছে। দলটির হাইকমাণ্ড ইতিমধ্যে নিজেদের মতামত দিয়ে এই তালিকাটি দলের ভারপ্রাপ্ত চেয়াম্যানের কাছে পাঠিয়েছে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানই এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর