দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৪৬ AM

দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১১:৩৬:৫১ AM

দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা


সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে সোহাগ আহমদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মারা যাওয়া সোহাগ আহমদ পূর্বচাইরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আব্দুল ওয়াহিদ'র পুত্র।

সোমবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোহাগ আহমদ জীবিকার তাগিদে বাড়ির নিকটবর্তী চেলা নদীতে প্রতি রাতে বালু পাথর উত্তোলনের কাজ করত। প্রতিদিনের ন্যায় রবিবার রাতে একই উদ্দেশ্য সে বাড়ির বাহিরে ছিলো।  সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে সোহাগের স্ত্রী ঘুম থেকে উঠে বসত ঘরের উঠানে আসলে  ঘরের আঙ্গিনায় স্বামী সোহাগ আহমদকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য  ও প্রতিবেশিরা জড়ো হয়ে সোহাগ আহমদকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় নিহত সোহাগ আহমদের লাঁশ উদ্ধার করে।

খবর পেয়ে দোয়ারাবাজার পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর পত্রিয়া চলছে।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর