আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে কমপক্ষে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এ ঘটনা ঘছপটে।
বুধবার দেশটির ন্যাশনাল জিওলোজি ও মাইনিং ডিরেক্টেরেটের সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দেশটির ন্যাশনাল জিওলোজি ও মাইনিং ডিরেক্টরেটের সিনিয়র কর্মকর্তা করিম বেথে এটিকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে বিস্তারিত জানান।
দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। ওই কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।’
স্থানীয় কাউন্সিলর নিহতের একই সংখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।
মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আজকের সিলেট/বিবি/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








