গোলাপগঞ্জে ছেলের মারধরে পিতার মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৭ AM

অভিযুক্ত ছেলে ও ছেলের বউ আটক

গোলাপগঞ্জে ছেলের মারধরে পিতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৬:১৫:৫৯ AM

গোলাপগঞ্জে ছেলের মারধরে পিতার মৃত্যু


গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। তিনি পৌরসভা এলাকার স্বরসতি গ্রামে বাসিন্ধা। এসময় মারধরে তার বোনও গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে থানায় আটক করেছে।

শুক্রবার সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও মাতাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর