কাল জুড়ীতে আসছেন রিজভী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৮ AM

কাল জুড়ীতে আসছেন রিজভী

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৯:২৪:৪৩ AM

কাল জুড়ীতে আসছেন রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার (৬ অক্টোবর) মৌলভীবাজার জেলার জুড়ীতে আসছেন।  বিএসএফের গুলিতে নিহত জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাশের মেয়ে স্বর্ণা দাসের পরিবারের সাথে রবিবার সকাল ১১ টায় সাক্ষাৎ করবেন। 

শনিবার (৫ অক্টোবর) আমরা বিএনপি পরিবারের প্যাডে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন মিথুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্ঠপোষক  তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন 'আমরা বিএনপি পরিবার' এর প্রতিনিধি দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও "আমরা বিএনপি পরিবার"- এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন "আমরা বিএনপি পরিবার"-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর