পূজামণ্ডপে গান বিতর্কের ঘটনায় আটক ১
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৬ PM

পূজামণ্ডপে গান বিতর্কের ঘটনায় আটক ১

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ১০:৫১:০৪ AM

পূজামণ্ডপে গান বিতর্কের ঘটনায় আটক ১


নগরের জে এম সেন হল পূজামণ্ডপে গান পরিবেশন বিতর্কের ঘটনায় একজনকে আটক করেছে কোতয়ালি থানায় পুলিশ।  

শুক্রবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেন একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।

জানা গেছে, পূজা উদ্‌যাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি পূজামণ্ডপে গান করতে যায়। সংগঠনটির সদস্যরা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ শিরোনামে গান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর