বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট শুরু হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের প্রথম ধাপে মাশরাফি বিন মর্তুজাকে ফের দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স আজ সোমবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম ধাপে লিটন দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। প্রথম ডাকে নাহিদ রানাকে নিয়েছে রংপুর রাইডার্স। দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাও ছিলেন ড্রাফটে। তাদের দুজনকেই দলে নিয়েছে পুরোনো ফ্র্যাঞ্চাইজি। মাহমুদউল্লাহর ঠিকানা ফরচুন বরিশাল, মাশরাফির জন্য সিলেট স্ট্রাইকার্স।
প্রথম ডাকে কোন দল কাকে নিলো- সিলেট স্ট্রাইকার্স- রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা ঢাকা ক্যাপিটালস- লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান চিটাগাং কিংস- শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন খুলনা টাইগার্স- হাসান মাহমুদ, নাঈম শেখ দুর্বার রাজশাহী- তাসকিন আহমেদ, জিসান আলম রংপুর রাইডার্স- নাহিদ রানা, সাইফ হাসান ফরচুন বরিশাল- মাহমুদউল্লাহ রিয়াদ,তানভীর ইসলাম।
এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা : সিলেট স্ট্রাইকার্স - জাকের আলী চিটাগং কিংস - সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম ঢাকা ক্যাপিটালস - মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান ফরচুন বরিশাল - তাওহিদ হৃদয় খুলনা টাইগার্স - মেহেদী হাসান মিরাজ রংপুর রাইডার্স - মোহাম্মদ সাইফউদ্দিন দুর্বার রাজশাহী - এনামুল হক।
আজকের সিলেট/ডি/এপি
ক্রীড়া ডেস্ক 








