জন্মভিটায় ফিরছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৭ AM

বৃহস্পতিবার সিলেট আসছেন

জন্মভিটায় ফিরছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৮:২১:২২ AM

জন্মভিটায় ফিরছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক


আন্তর্জাতিক অঙ্গনে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে বারবার আলোচিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক। সেকারনে তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মিভূত করেছিল আওয়ামী নেতাকর্মীরা। এমন মামলা হামলার ভয়ে দেশের মাটিতে পা দিতে পারেনি দীর্ঘ বহুকাল।

অবশেষে সিলেটে পথে আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি । তার আগমনে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ উচ্ছ্বাস। এদিকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে তাঁর গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার তেতলীতে যাবেন।

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল; দেশের মাটিতে যেন তাকে কবর দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের মরদেহ দেশে নিতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের মরদেহও দেশে নিয়ে কবর দিতে পারি নাই। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি।

এখন দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে- এটা ভেবে আমি খুবই এক্সাইটেড। এম এ আব্দুল মালিকের সিলেট আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আব্দুল মালিক ১নং সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনু।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর