শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নতুন পরিবহণ প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে তার আবেদনের প্রেক্ষিতে পরিবহণ প্রশাসক পদ হতে ৮ আগস্ট থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়াকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরিবহণ প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো । এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আজকের সিলেট/ডি/এপি
শাবি প্রতিনিধি 








