আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে : কয়েস লোদী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ PM

আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে : কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৭:৪৭:০৩ AM

আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে : কয়েস লোদী


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এ দেশে আওয়ামীলীগের কোনো ঠাই নেই। দেশের প্রতিটি সেক্টরে নির্লজ্জ দলীয়করণ করে দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারের পুরাতন হকার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ আজ নিপীড়িত ও বঞ্চিত। সরকার জনগণের বাকস্বাধীনতা হরণ করে একদলীয় শাসন কায়েম করেছে। তারা দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকারের প্রতি তীব্র সমালোচনা করেন এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।

কয়েস লোদী সিলেটের ব্যবসায়ী সমাজের সমস্যাগুলোর সমাধান এবং সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, 'জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে দাঁড়াতে হবে।'

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর