দোয়ারাবাজার পুলিশ-সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ AM

দোয়ারাবাজার পুলিশ-সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৪ ০৮:১৩:৫৯ AM

দোয়ারাবাজার পুলিশ-সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দোয়ারাবাজার থানার আজমপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়া (৩৮)।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতারকৃত আসামি আঙ্গুর মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৭ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর