জৈন্তাপুরের বালু বোঝাই ট্রাক হতে চিনিসহ ১জন আটক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০১ AM

জৈন্তাপুরের বালু বোঝাই ট্রাক হতে চিনিসহ ১জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৬:৪২:০২ AM

জৈন্তাপুরের বালু বোঝাই ট্রাক হতে চিনিসহ ১জন আটক


জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোয়েন্দা সংবাদের ভিত্তিত্বে উপজেলা হরিপুর হতে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা চিনিসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত হলেন- খুরশিদ আহমদ ছেলে বেকুল আহমদ (৩৫) কে আটক এবং ট্রাক টি জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর দেবনাথ ও সঙ্গীয় ফোর্সর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক (সিলেট-ট-১১-২৩২৫) তল্লাসী করে ভারতীয় ৩০বস্তা চিনি আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা ভারতীয় চোরাইপথে নিয়ে আসা চিনি সহ ১জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সূরা চালান বিরোধী  অভিযান অব্যহত রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর