ভারতের আগরতলা ও কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের দুই প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
জাতীয় একটি দৈনিকের প্রতিবেদনে জানা গিয়েছে, কলকাতার হাইকমিশনের প্রধান বৃহস্পতিবার দেশে ফিরে এসেছেন। ত্রিপুরার সহকারি হাই কমিশনারেরও ঢাকায় ফেরার কথা রয়েছে।
কার্যত হাই কমিশনের সামনে বিক্ষোভের কথা উল্লেখ করে তাদের ঢাকায় ফেরত আনা হচ্ছে বলে খবর।
সূত্রের খবর, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মহম্মদ আশরাফুর রহমান ও ত্রিপুরার সহকারি হাইকমিশনার আরিফ মহম্মদকে মঙ্গলবারই ঢাকায় ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে সে দেশের সরকার।
বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে হাই কমিশনারের অফিসে আগরতলায় হামলা চালানো হয়েছিল। এরই প্রেক্ষিতে হাইকমিশনারদের ফেরত আনা হয়েছে।
আজকের সিলেট/ডি/এন.ই
আন্তর্জাতিক ডেস্ক 








