শাবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জামাল-অসীম
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৬ PM

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

শাবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জামাল-অসীম

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ১০:৩৭:১৯ AM

শাবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জামাল-অসীম


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের প্রার্থী সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই প্যানেলের প্রার্থী অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্লাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন। এসময় নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার নঈম উদ্দিন আহমেদ, হিসাব দপ্তরের সহকারী পরিচালক তাপস তালুকদার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

নির্বাচিত অন্য সদস্যদের মধ্যে বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে সহ-সভাপতি পদে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ, আওয়ামীপন্থি প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামীপন্থি প্যানেল থেকে ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, মো. সিরাজুল ইসলাম, বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর