ঘরের মাঠে সিলেটের শেষ ম্যাচ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৯ PM

ঘরের মাঠে সিলেটের শেষ ম্যাচ

আহমেদ পাবেল

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০১:৩৫:৫৮ AM

ঘরের মাঠে সিলেটের শেষ ম্যাচ


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর পঞ্চম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স বনাম চিটাগং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিলেট স্ট্রাইকার্স নিজেদের হোমগ্রাউন্ডে এবারের বিপিএলে সর্বশেষ ম্যাচ খেলতে যাচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্স দলটি ঘরের মাঠে ভালো পারফরম্যান্স করলে ও তিনটি ম্যাচ হেরে দুটি ম্যাচ জিতেছে।

অন্যদিকে, চিটাগং কিংস তাদের গত ম্যাচের জয়ে পাওয়া আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার পরিকল্পনায় মাঠে নামবে।

সিলেটের শেষ ঘরোয়া ম্যাচ: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই মৌসুমের শেষ খেলা হওয়ায় স্থানীয় দর্শকদের কাছে এটি বিশেষ ম্যাচ।

সিলেটের ঘরের মাঠে উন্মুখ ভক্তরা তাদের প্রিয় দলের জয় প্রত্যাশা করছেন। আর চিটাগং কিংস এই ম্যাচের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে প্লে-অফের রেসে টিকে থাকতে চায়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর