নগরীর সওদাগরটুলাস্থ একটি বাসা থেকে শুকুর আলী (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। দুই স্ত্রীর সঙ্গে চলমান মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার সকালে বারী মিয়ার কলোনির একটি টিনশেড ঘরে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুকুর আলী দুই বিয়ে করেছিলেন এবং দীর্ঘদিন ধরে দুই স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি তার এক স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি হতাশাগ্রস্ত ছিলেন এবং আত্মহত্যার হুমকি দিয়ে আসছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হবে। স্ত্রীর সঙ্গে তিক্ত সম্পর্কের কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
আজকে সিলেট/ডি/এপি
নিউজ ডেস্ক 








