সিলেট চেম্বারের পরিচালক হলেন শহিদুল হক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৮ PM

সিলেট চেম্বারের পরিচালক হলেন শহিদুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৬:৪১:৫১ AM

সিলেট চেম্বারের পরিচালক হলেন শহিদুল হক


দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর ২০২৪-২৬ মেয়াদে পরিচালক হিসেবে কো-অপ্ট করা হয়েছে মোহাম্মদ শহিদুল হককে। তিনি নয়াসড়কস্থ কফি এক্সপ্রেস এর প্রোপ্রাইটর।

গত রোববার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে এতথ্য জানানো হয়।

এদিকে, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর নতুন পরিচালক মোহাম্মদ শহিদুল হক দায়িত্ব পালনকালে সকলের সহযোগীতা কামনা করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর