মহানগরীর ৬টি থানা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২১ PM

মহানগরীর ৬টি থানা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৯:৫৯:৪৮ AM

মহানগরীর ৬টি থানা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন


সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৬টি থানার আহবায়ক কমিটি অনুমোদন করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির কোতোয়ালী, বিমানবন্দর, শাহপরাণ (রহ.), জালালাবাদ, দক্ষিণ সুরমা ও মোগলবাজার থানা কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন নেতৃবৃন্দ।

নবগঠিত কোতোয়ালী থানা কমিটির আহবায়ক হলেন- ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহবায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব  সৈয়দ সরোয়ার রেজা। শাহপরাণ থানা কমিটির আহবায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু।

জালালাবাদ থানা কমিটির আহবায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ। দক্ষিণ সুরমা থানা কমিটির আহবায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ। মোগলবাজার থানা কমিটির আহবায়ক আব্দুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর