গাজায় আরও ১০ মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ PM

গাজায় আরও ১০ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১০:০৮:১২ AM

গাজায় আরও ১০ মরদেহ উদ্ধার


দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির এক মাস পার হলেও এখনো কমেনি প্রাণহানির সংখ্যা। প্রতিদিনই ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। এরই ধারাবাহিকতায় আরও ১০ জনের মরহেদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ৩৩৯ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৫৩ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর