জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ PM

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১০:০৯:৫৭ AM

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান


বাজে পারফরম্যান্সে ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। নিয়মরক্ষার শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দুদল। তবে টুর্নামেন্টের বাইরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে তারা। আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।  

মে মাসের এই সফরটি অবশ্য আইসিসির এফটিপির অংশ। কিন্তু জুলাই-আগস্টে দুদলের মধ্যকার আরও একটি সিরিজ অনুষ্ঠিত হতে পারে। নতুন এই সিরিজের আয়োজক হবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দুবাইযে বৈঠক হয়েছে পিসিব প্রধান মহসিন নাকভি ও বিসিবি প্রধান ফারুক আহমেদের মধ্যকার।  

সিরিজটির বিষয়ে ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফীস বলেছেন, ‘বিসিবি এবং পিসিবি এ নিয়ে (সিরিজ) আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই। ’

দুই সিরিজের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর