সুদানের সঙ্গে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ AM

সুদানের সঙ্গে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১০:৩৮:৫২ AM

সুদানের সঙ্গে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের


এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রস্তুতি নিতে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ক্যাম্প করছে সুদানও। তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

শনিবার সেই ম্যাচটি আয়োজত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। পরকবর্তীতে খেলার আশ্বাস দিয়েছেন দলটির কোচ। সৌদি থেকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।  

সৌদি থেকে বাফুফের পাঠানো এক বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সুদান দলের সঙ্গে আজ খেলা হওয়ার কথা ছিল। সুদানের কোচ ৮ বা ৯ মার্চের মধ্যে একদিন আমাদের সঙ্গে একটি ম্যাচ খেলতে চেয়েছিল। গতকাল রাতেও আজ খেলার কথা জানিয়েছিল। তবে সকালে তারা জানিয়েছে আজ খেলতে পারছে না। পরবর্তীতে তারা সময় জানাবে। ’

ভারতের বিপক্ষে প্রস্তুতির জন্য সুদানের ম্যাচটি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে অনেক পরিকল্পনা থাকলেও খেলা হয়নি। আগামীকাল বা কখন খেলা হবে সেটা নির্ভর করছে মূলত সুদানের ওপরই। ভিসা বিলম্বে পাওয়ায় একদিন পর সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া। একদিন পিছিয়ে পড়লেও এতে সমস্যা দেখছেন না তিনি, ‘আমি দলের সঙ্গে ঢাকায়ও অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে আবার অনুশীলন শুরু করেছি।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর