বাংলা গানে হাজির জ্যাকুলিন, দিলেন কণ্ঠও!
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ AM

বাংলা গানে হাজির জ্যাকুলিন, দিলেন কণ্ঠও!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১০:৪৭:২৬ AM

বাংলা গানে হাজির জ্যাকুলিন, দিলেন কণ্ঠও!


আবারও বাংলা গান নিয়ে হাজির হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। চার বছর আগে ‘গেন্দা ফুল’ গানের ভিডিওচিত্রে বাঙালি কন্যার বেশে হাজির হয়েছিলেন তিনি। প্রথম বাংলা গানে হাজির হয়ে দর্শকদের মন জয় নিয়েছিলেন নায়িকা জ্যাকুলিন। এবার ‘আমি কাফি’ শিরোনামে বাংলা গানে কণ্ঠ দিলেন তিনি।

শনিবার প্রকাশ্যে এসেছে এই গানের ভিডিওচিত্র।  

কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের ব্যানারে সেই গানটির বাংলা সংস্করণ তৈরি করেছেন কলকাতার অমৃতা সেন ও সিজি।  

তাদের পাশাপাশি গানে গলা মিলিয়েছেন এই অভিনেত্রী। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকুলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত।

অভিনেত্রী বলেছেন, বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটি তৈরি করতে পেরে আরো ভালো লাগছে।

ভিডিওচিত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও রয়েছেন কলকাতার রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহ প্রমূখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর