খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৩ PM

খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৮:২৪:৩২ AM

খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল


মাদার অব ডেমোক্রেসি, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সুদূর ইংল্যান্ড থেকে আগামীকাল মঙ্গলবার কাতার সরকারের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্স যোগে সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দেশে প্রত্যাবর্তন করবেন। তাঁর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সিলেটের কৃতি সন্তান ডা: জোবায়দা রহমান দীর্ঘ ১৭ বৎসর পর নির্বাসিত জীবন থেকে দেশে ফিরছেন।

বুধবার বাদ আছর সাবেক প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মাসজিদে শুভাগমনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে  শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন- 'বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভূ নেই।' তাই তো এতো ঝুলুম নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি। নিজেকে মৃত্যুর ঝুঁকিকে উপক্ষো করে দেশের মাটিতে ছিলেন। আমরা আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করছি যে, প্রিয়নেত্রীকে সুস্থ অবস্থায় আবারো দেশের মাটিতে আসার সুযোগ দিয়েছেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শত নির্যাতনের মধ্যেও আমাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যাননি। ফ্যাসিস্ট হাসিনা প্রিয়নেত্রীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ হাসিনা পালিয়ে গেছে আর মহান আল্লাহ তায়ালা আমাদের নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। আমাদের নেত্রী পালিয় যাননি,  তিনি সকল সংকটে তিনি দেশের মানুষের পাশে ছিলেন। আমাদের বোন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য সহধর্মীনী ডা. জোবায়দা রহমান ১৭ বছর নির্বাসিত থাকার পর নেত্রীর সাথে দেশে ফিরছেন। আমরা এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মইন উদ্দিন সুহেল, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি মুফতি নেহাল আহমদ, জাতীয়তাবাদী কৃষক দল মহানগর শাখার সভাপতি হুমায়ুন কবির শাহীন,  যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ডা: এম, এ হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো লুৎফুর রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, কৃষি বিষয়ক মফিজুর রহমান জুবেদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক মুনিম আহমদ, মঙ্গলাবাজার থানা বিএনপির আহবায়ক ডা: এনাম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, নির্বাহী সদস্য মুমিন আহমদ, নির্বাহী সদস্য মতিউর রহমান শিমুল, নির্বাহী সদস্য ইফতেখার আহমদ পাভেল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, শাহজাহান রশীদ চৌধুরী, এম সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর