শাবির নিয়োগ বোর্ড নিয়ে কাদা ছোড়াছুড়ি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ AM

যথাযত আইন মেনেই নিয়োগ বোর্ড গঠন, তবুও কেন বিভ্রান্তি?

শাবির নিয়োগ বোর্ড নিয়ে কাদা ছোড়াছুড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৮:১৯:১১ AM

শাবির নিয়োগ বোর্ড নিয়ে কাদা ছোড়াছুড়ি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের যথাযত আইন মেনে বোর্ড গঠন করা হলেও পরিকল্পিতভাবে একটি পক্ষ বিষয়টি নিয়ে কাদা ছোড়াছুড়ি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্ঠা করছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিবৃতিও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত একটি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইনে বিভিন্ন পদে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের সভাপতি এবং সদস্যগণ নির্ধারিত থাকেন। এসব ক্ষেত্রে কারা নিয়োগ বোর্ডে থাকবেন তা বিশ্ববিদ্যালয়ের আইনে সুনির্দিষ্টভাবে নির্ধারিত করে দেওয়া হয়েছে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর এখতিয়ার নেই যে, তা নিজ ইচ্ছেমত নির্ধারণ করা।

এতে আরও বলা হয়,যাদের বরাত দিয়ে মন্তব্য প্রকাশ করা হয়েছে, তাদের নিয়োগ বোর্ড গঠনের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা বা মন্তব্য করার অধিকার নেই। প্রকাশিত সংবাদে বাছাই বোর্ডের সভা অনুষ্ঠিত হবার পূর্বেই এ ধরনের হীন প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্যে নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে বলা যাচ্ছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আইন ঘেঁটে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি-১৯৮৭-এর ১৪নং অনুচ্ছেদে কর্মকর্তা নিয়োগ বোর্ড গঠন নিয়ে ধারা ২ (১) (ক)-তে উল্লেখ আছে যে, ‘উপাচার্য কর্মকর্তা নিয়োগ বা পদোন্নতি বোর্ডের চেয়ারম্যান হবেন। তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের যদি কোনো উপ-উপাচার্য থাকেন, তাহলে তিনিই হবেন এ বোর্ডের চেয়ারম্যান।

চেয়ারম্যানের পাশাপাশি কোষাধ্যক্ষ, একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন ডীন, সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন বিশেষজ্ঞসহ দুইজন ব্যক্তি, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি উক্ত বোর্ডের সদস্য হবেন।

এক্ষেত্রে প্রার্থীর রক্তের সম্পর্কিত কিংবা নিকট আত্মীয় বা বোর্ডের কোন সদস্যের আত্মীয়, ছেলে, মেয়ে, স্ত্রী কেউ প্রার্থী থাকলে সে বোর্ডের চেয়ারম্যান অথবা সদস্য হিসেবে উক্ত ব্যক্তিরা থাকতে পারবেন না এমন কোন শর্ত বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ নেই। তাই উক্ত বোর্ড বিশ্ববিদ্যালয়ের আইনের শর্ত মেনেই গঠিত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই নিয়োগ বোর্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাঁদা ছুড়াছুঁড়ি করছেন এমন অভিযোগ উঠেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের সাথে বলে জানা যায়, বর্তমান প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম একজন দক্ষ ও প্রজ্ঞ শিক্ষক। তিনি আইনকানুনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ও সচেতন। আর এখানে প্রো-ভিসি ব্যাক্তি কোন বিষয় নয়, এখানে পদবীটিই হচ্ছে মূখ্য। বিষয়টিকে নিয়ে একটি চক্র গোলাপানিতে মাছ শিকার করে ফায়দা হাসিলের চেষ্ঠা করছে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর