ভুটান ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৫ PM

ভুটান ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৮:৪৪:৫৩ AM

ভুটান ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে


এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট বিক্রি শেষে এবার ভুটানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের টিকেট বিক্রি শুরু করেছে বাফুফে। এএফসি বাছাই পর্বের ম্যাচের প্রস্তুতি হিসেবে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা - জামালরা। সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা যেমন তুঙ্গে ছিল, ভুটানের বিপক্ষে ম্যাচের টিকেটের চাহদাও তুঙ্গে।

বুধবার রাত আটটা থেকে টিকিট বিক্রি শুরু করে বাফুফে। এই ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বও তাদের টিকেটিং পার্টনার টিকিফাই এর কাছে।  

সিঙ্গাপুর ম্যাচের টিকেট বিক্রিতে নানা অভিযোগ থাকলেও ভুটান ম্যাচের টিকেট বিক্রি শুরু করার পর এখনো তেমন সমস্যা দেখা দেয়নি। বেশিরভাগ ভক্ত সমর্থকদের কোন সমস্যা ছাড়াই টিকিট কাটতে পেরেছেন বলে এখন পর্যন্ত জানা যায়।  

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ক্লাব হাউজ ১০০০ টাকা। সিঙ্গাপুর ম্যাচে গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। সেখানে ভুটান ম্যাচের দাম অর্ধেক কমিয়ে ২০০ টাকা রেখেছে। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর