সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের নাম পরিবর্তন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ AM

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের নাম পরিবর্তন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৫:১৯:৪৭ AM

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের নাম পরিবর্তন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৬ টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো. আসাদ উদ দৌলা  স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়। 

নতুন প্রশাসনিক আদেশে জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে। ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামে নতুন নাম করন করে। বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুরের সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল( র.) হল, জেনারেল এম. এ. জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে ।  

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত সিকৃবির  ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষে গঠিত কমিটির সুপারিশক্রমে ও ৪৮ তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী  হল সমুহের নাম পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর