জগন্নাথপুরে তরুণীর অপমৃত্যু
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৫ PM

জগন্নাথপুরে তরুণীর অপমৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১১/-০০০১ ১২:০০:০০ AM

জগন্নাথপুরে তরুণীর অপমৃত্যু


বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজনা বেগম (২১) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু (অপমৃত্যু) ঘটেছে। কীটনাশক পান করে সে আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে।  মৃত সাজনা বেগম জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে।

বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারসহ স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সাজনা বেগম তাঁর নিজ শয়নকক্ষে কীটনাশক খেয়ে বিছানায় ছটফট করতে থাকে। এ সময় তাঁর মা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বুধবার বিকালে গণমাধ্যমকে বলেন- লাশের ময়না তদন্ত হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন হবে। তবে কী কারণে ওই তরুণী বিষ পান করেছেন, তা একনো জানা যায়নি। পারিবারিক কলহ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আজকের সিলেট/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর