সিলেটে থামছে না হামের উপদ্রব, এক দিনে আরও দুই শিশুর মৃত্যু
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ PM

সিলেটে থামছে না হামের উপদ্রব, এক দিনে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ১১:৪৪:৫৫ AM

সিলেটে থামছে না হামের উপদ্রব, এক দিনে আরও দুই শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে নতুন করে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী।

নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১০ মাস, অন্যজনের ৯ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলাভিত্তিক হিসাবে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে—৭১ জন। এরপর সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের হিসাব অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগের চার জেলায় সন্দেহজনক হামে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০ জন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর