ঘরোয়া উপায়ে হাতের ত্বকের যত্ন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪০ PM

ঘরোয়া উপায়ে হাতের ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১০:২৮:১৬ AM

ঘরোয়া উপায়ে হাতের ত্বকের যত্ন


বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতের চামড়ায় অনেকেরই ছিটছিট দাগ দেখা দেয়, হাতের চামড়ার রঙে হেরফের হতে শুরু করে, আঁচিল বা ডার্ক স্পট হয়। তখনও ঠিকমতো যত্ন না নিলে খুব তাড়াতাড়ি হাতের ত্বকে বলিরেখা পড়ে যায়। খুব বেশি পানি ব্যবহার করলে, অত্যধিক রাসায়নিক মেশানো প্রসাধনী মাখলে, তার থেকেও হাতে বুড়োটে ছাপ পড়ে যেতে পারে।

চিনি ও অলিভ অয়েল স্ক্রাব
চিনির গুঁড়ো নিন ২ টেবিল চামচ। তার সঙ্গে মিশিয়ে নিন অলিভ অয়েল। এই মিশ্রণ মেখে, হালকা হাতে ঘষতে থাকুন। কনুই বা হাতের খসখসে অংশগুলোতে একটু বেশি নজর দিন। গোসলের সময়ে উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন।

কফি ও নারিকেল তেলের স্ক্রাব
২ টেবিল চামচ কফি গুঁড়ো এবং ১ টেবিল চামচ নারিকেল তেল ভালো করে মিশিয়ে নিন। গোসলের আগে হাতে মেখে রাখুন মিনিট দশেক। উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন।

লেবুর রস-লবণ স্ক্রাব
গোটা একটা লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ সি সল্ট মিশিয়ে নিন। এই মিশ্রণ হাতে মেখে, হালকা হাতে ঘষতে থাকুন। কিছুক্ষণ পর উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন।

রাতের রুটিন
রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার হাত ভালো করে পরিষ্কার করে নিন। তার পর দু’হাতে যে কোনো সিরাম মেখে নিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন। তার পর ময়েশ্চারাইজার মেখে নিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর