চিংড়ি পোলাও
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৬ AM

চিংড়ি পোলাও

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১০:০৪:০৫ AM

চিংড়ি পোলাও


এই রেসিপির সাথে অন্য কোনো ডিশের প্রয়োজন নেই। খুব সহজেই তৈরি করতে পারেন চিংড়ি পোলাও।

রেসিপিটি তৈরি করতে আপনার লাগবে

  • ২ কাপ বাসমতি চাল/চিনিগুঁড়া চাল
  • চিংড়ি এক কাপ (মাঝারি)
  • দুই কাপ নারকেলের দুধ
  • তিন কোয়া রসুন বাটা
  • ছোট এক টুকরা আদা বাটা
  • ৫ টেবিল চামচ তেল
  • ২  টেবিল চামচ ঘি
  • পছন্দ মতো  পুদিনা পাতা
  • আধা কাপ পেঁয়াজের বড় কুঁচি
  • ৫ টি চেড়া কাঁচা মরিচ
  • লবণ স্বাদমতো
  • ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  • ১ চা চামচ লেবুর রস

তৈরি পদ্ধতি
চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। চিংড়িও ধুয়ে রাখুন। প্রেসার কুকারে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে হালকা বাদামি করে ভাজুন।

তাতে কাচা মরিচ, চিংড়ি, গরম মসলা দিয়ে আরও তিন মিনিট ভেজে চাল দিয়ে নাড়ুন কিছুক্ষণ।

এবার দেড় কাপ পানি ও দুই কাপ নারকেলের দুধ ঢেলে লবণ ও লেবুর রস দিয়ে কুকারের ঢাকনা দিয়ে দিন।

দুটি সিটি হলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। এই ফাঁকে আপনি লেগে যান সুন্দর করে সাজিয়ে পরিবেশনের কাজে।

এবার ঢাকনা খুলে ১ চামচ গোলমরিচের গুঁড়া ও একটু ঘি ছিটিয়ে ওপরে পুদিনা পাতা  দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি পোলাও।

প্রেসার কুকারে রান্না করলে আপনার সময় ও মূল্যবান গ্যাস দুটোরই সাশ্রয় হবে। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর