এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বের আগে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ছেলেদের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হবে স্বাগতিক বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি সূত্রে জানা যায়, আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬’ বাছাই পর্ব। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।
বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের লক্ষ্যেই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে দল। ম্যাচ শুরুর অন্তত পাঁচ দিন আগে ভিয়েতনাম পৌঁছে স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগাম ক্যাম্প করবে দলটি। বিদেশ সফরের এই অভিজ্ঞতা এবং ম্যাচ অনুশীলনকে সামনে রেখে বাফুফে কর্তৃপক্ষ বেশ আশাবাদী।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








