ছবিঃ আজকের সিলেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫২ একটি ফ্লাইট শারজাহ থেকে ঢাকামুখী যাত্রীরা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৬ ঘন্টা ধরে বিমানের ভিতরেই আটকে ছিলেন। যান্ত্রিক ক্রুটি সমাধান করে দুই দফা ঢাকার উদ্দেশ্যে বিমানটি উড্ডয়ন এর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অবশেষে তৃতীয় দফায় বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৯শে জুলাই) শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা১৫ মিনিটে উড্ডয়ন করার কথা থাকলেও ১ ঘন্টা বিলম্বে অর্থাৎ ২টা ১৫ মিনিটে ১ম দফা বিমান উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায়। রানওয়েতে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলিট রানওয়ে থেকে বিমানকে ফিরিয়ে নিয়ে আসেন। ২য় দফায় রাত ৪টায় আবারো উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে আসে বিমান। অবশেষে বুধবার সকাল ৭টায় তৃতীয় দফার চেষ্টায় বিমান উড্ডয়ন করতে সক্ষম হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮৩এন মডেলের ওই উড়োজাহাজটি মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে শারজাহ থেকে ৫ ঘণ্টা ১৫ মিনিট উড়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ৬ ঘন্টা বিলম্ব হওয়ায় বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিটি ঢাকায় অবতরণ করবে।
বিমানের এ ফ্লাইট শারজাহে অবতরণ করেছিল রাত ১২টা ১০ মিনিটে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে রওনা দেওয়ার কথা ছিল বুধবার রাত ১টা ১৫ মিনিটে। শেষ খবর অবধি, শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানটিবঢাকার উদ্দেশ্যে আকাশে উড়ছে। যান্ত্রিক ত্রুটির সমাধান করে তৃতীয় দফার চেষ্টায় উড্ডয়নে সফল হন পাইলট।
ফ্লাইটে থাকা ঢাকার এক প্রবাসী জানান, বুধবার রাত ১টা ১৫ মিনিটে তাদের মূল ফ্লাইটটি ছিল। তারা বোর্ডিং পাস পেয়ে সময়মতই উড়োজাহাজে ওঠে বসে ছিলেন। সাময়িক কারণে প্রথমে বিমানের ফ্লাইটটি এক ঘন্টা বিলম্ব হয়। এক ঘণ্টা রাত ২টা ২০ মিনিটে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়েতে গেলেও উড্ডয়ন না করেই ফিরে আসে। ২ ঘন্টা পর রাত ৪টায় আবারো উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে রানওয়ে থেকে আবারো ফিরে আসে।
বিমানে থাকা সিলেট প্রবাসী রহিম উদ্দিন জানান, বিমানের টিকেট করতে গেলে সিট নেই, টাকা বেশী চাওয়া হয়। কিন্তু ফ্লাইটের ভিতর পুরো বিমান ফাকা। বিমানের বাজে সার্ভিসের কারণেই এমন দুর্দশা।
বিমানের মধ্যে সব মিলিয়ে ১০০ এর কম যাত্রী আছেন বলে নিশ্চিত করেছেন। দীর্ঘ ৬ ঘন্টা ধরে বিমানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ভোগের মধ্যে আটকা পড়েছেন।
উল্লেখ্য, গত ১৭ই জুলাই ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ বিমানের ফ্লাইট ৩০ ঘন্টা দুবাই বিমানবন্দরে আটকে ছিল৷
আজকের সিলেট/এই
আমিনুল হক খোকন 












